বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:৮ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে,কমেছে দাম

logoনিজস্ব প্রতিবেদকবুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২, সকাল ৭:১২ সময় 0404
বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে,কমেছে দাম

বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে,কমেছে দাম

নিজস্ব প্রতিবেদক:

মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ইংগত বেশকিছুদিন বৃষ্টির কারণে সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে সাগরের ইলিশ আসছে কম। তারপরেও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কমেছে ১৫০-২০০ টাকা।
 ঘাটে ইলিশের সরবরাহ এমন থাকলে নদীতে অভয়াশ্রম শুরুর আগে দাম আরও কিছুটা কমতে পারে।
এদিকে বরিশালের পোর্ট রোড ইলিশ মোকামে এসেছে প্রায় ৮০০ মণ ইলিশ। এর আগের দিনও এসেছিল প্রায় সাড়ে ৭০০ মণ ইলিশ। পাইকারি বাজারে গতকাল এক কেজি ওজনের একটি বিক্রি হয়েছে ১ হাজার ১৭৫ টাকায়। যা খুচরা বাজারে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। গত কয়েক দিনের অব্যাহত বৃষ্টির কারণে সাগর মোহনায় ধরা পড়ছে শত শত মণ ইলিশ।



বরিশাল জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস বলেন,গত কয়েকদিন বৃষ্টির কারণে সাগর মোহনায় প্রচুর ইলিশ ধরা পড়ছে। তবে সাগরের ইলিশ আসছে কম।
আগামী ৭ অক্টোবর মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে নদী ও সাগরে আরও ইলিশ পড়বে বলে তারা আশা করছেন। ইলিশ আহরণ বাড়লে দামও নিয়ন্ত্রণে আসবে বলে তিনি জানান।
অপরদিকে গতকাল সকালে চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে গিয়ে দেখা যায়,ইলিশের সরবরাহ বাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। যেখানে গত এক সপ্তাহ আগেও শ্রমিকরা অলস সময় কাটিয়েছেন সেখানে তারা এখন ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ৫০০-৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০-৯০০ টাকা, ৮০০-সাড়ে ৯০০ গ্রামের ইলিশ ১০০০-১১০০ টাকা ও ১ কেজি ওজনের ইলিশ ১৩০০-১৪০০ টাকা, ১২০০ গ্রাম- দেড় কেজি ওজনের ইলিশ ১৬০০-১৮০০ টাকা বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় ১৫০-২০০ টাকা কম।



আগস্ট-সেপ্টেম্বর মাসকে বলা হয় ইলিশের ভরা মৌসুম। কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে চাহিদা অনুযায়ী ছিল না ইলিশের সরবরাহ। এতে দাম ছিল সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে মৌসুমের শেষ সময়ে গত তিন-চার দিন ধরে গড়ে ২-৩ হাজার মণ ইলিশ আসছে ঘাটে। যদিও ঘাটে আসা এসব ইলিশের অধিকাংশই ভোলা,সন্দ্বীপ ও হাতিয়া  থেকে আসা বলে জানান আড়তদাররা। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন,গত কয়েকদিন ঘাটে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমেছে। আমি মনে করি দাম এখন সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে আছে। তবে ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শুরুর আগ পর্যন্ত ইলিশের সরবরাহ এমন থাকলে দাম আরও কিছুটা কমতে পারে।

বিষয়- কৃষি, খবরের সময় ডেস্ক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর